যেসব সড়ক এড়িয়ে চলবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাঙালির মহান দিন আগামীকাল ১৬ ডিসেম্বর। এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে নয় মাসের যুদ্ধের অবসান হয়। বাঙালি পায় তার প্রত্যাশিত স্বাধীনতা।
প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করে এ দেশের মানুষ। এবারও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এ উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ। অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব যানবাহনকে ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিছু সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগ।
যেসব সড়ক এড়িয়ে চলবেন
>> সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।
>> মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।
>> শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত।
>> লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।
>> সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।
আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা
>> মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে পাওয়া সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকার গাড়ির উইন্ডশিল্ডের দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।
>> সব-১, সব, সম, ম-২, ম-১, ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১ ও সক-২ অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনসমূহকে বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে এবং ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।
>> শুধুমাত্র সব-১ স্টিকার সম্বলিত গাড়িগুলো সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও তদনিম্ন সব কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল/সমমর্যাদা ও তদনিম্ন সকল কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরস্ত গেট ব্যবহার করে ৩নং পার্কিং লটে গাড়ি পার্কিং করবেন।
এছাড়া একই দিন মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






